Ticker

10/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর জানাজার সূচি–ডেইলি কামারজানি

 ফজলে রাব্বীর মৃত দেহ দেশে আনা হবে সোমবার সকাল ৮ঃ৪০ মিনিটে। দাফন করা হবে নিজ জেলা গাইবান্ধায়।


বাংলাদেশ

গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের বর্তমান এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২২শে জুন স্থানীয় সময় বিকাল ৪টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান। 


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১৯৪৭ সালের ১৫ই এপ্রিল গাইবান্ধা সাঘাটা উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। 

আরো পড়ুন> ফজলে রাব্বীর মরদেহ দেশে পৌঁছাবে সোমবার, জানাজা গাইবান্ধায়

তাঁর জানাযা অনুষ্ঠিত হবে রোজ সোমবার (২৫শে জুন)। 

তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায়। এরপর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে গাইবান্ধার সাঘাটা ভরতখালী উচ্চ বিদ্যালয় এ। 


এর আগে তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রথমে চিকিৎসার জন্য তিনি ভারতে পাড়ি জমান। এরপর তেমন উন্নতি না হওয়ায় যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য যান। কিন্তু ক্যান্সারের সাথে শেষ পর্যন্ত মোকাবিলা করেও টিকতে পারলেন না এই প্রবীণ রাজনীতিবিদ। 

অ্যাডস

Responsive Advertisement